
নিউজ ডেস্কঃ উজিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করে দেওয়া পোস্ট ও আধিপত্য বিস্তার নিয়ে সাবেক-বর্তমান ইউপি সদস্যের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারে এ ঘটনায় বর্তমান মেম্বারসহ (ইউপি সদস্য) চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে পুলিশ। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বলেন, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য লিটন বেপারী ও সাবেক সদস্য জামাল হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদ রয়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে বর্তমান ইউপি সদস্য ও তার ভাই আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অপর পক্ষের দুজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওসি বলেন, কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।