News71.com
 Bangladesh
 02 Jan 23, 02:58 PM
 232           
 0
 02 Jan 23, 02:58 PM

ফলো-আপ চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের।।

ফলো-আপ চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের।।

নিউজ ডেস্কঃ  ফলো-আপ চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  সোমবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।  মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে ৪ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফিরবেন তিনি। ২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।  পরে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন। এরপর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুর যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন