News71.com
 Bangladesh
 02 Jan 23, 03:02 PM
 162           
 0
 02 Jan 23, 03:02 PM

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে মেয়র আতিকের শোক।।

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে মেয়র আতিকের শোক।।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।  সোমবার (২ জানুয়ারি) ডিএনসিসি মেয়র এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় আতিকুল ইসলাম বলেন, স্থপতি মোবাশ্বের হোসেন দেশের স্থাপত্য শিল্পে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন জাতির গর্বিত সন্তান। তিনি তার মেধা ও মনন দিয়ে স্থাপত্য শিল্প সমৃদ্ধ করেছেন। নাগরিক অধিকার আদায় ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি। মেয়র আরও বলেন, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। নগরীর মাঠ, পার্ক, ও খাল অবৈধ দখল থেকে উদ্ধার করতে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাদীপ্ত স্থপতি ও অসাধারণ দেশপ্রেমিককে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন