News71.com
 Bangladesh
 03 Jan 23, 03:48 PM
 149           
 0
 03 Jan 23, 03:48 PM

আগে পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেতো।। প্রধানমন্ত্রী

আগে পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেতো।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পুলিশ বাহিনী এখন জনগণের পুলিশ বাহিনী হিসেবে সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগের পুলিশের নাম শুনলে ভয় পেতো, এখন জানে পুলিশ সেবা দেয়।মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স থেকে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পুলিশ বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ধন্যবাদ জানাই, আমাদের পুলিশ বাহিনী জনগণের পুলিশ হিসেবেই তারা জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। আগে পুলিশের নাম শুনলে ভয় পেতো এখন জানে পুলিশ সেবা দেয়, তাদের (জনগণের) পাশে দাঁড়ায়।’সংকটকালীন সময়ে পুলিশ বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ সবসময় মানুষের পাশে আছে। প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের পাশে থাকে পাশাপাশি মনুষ্য সৃষ্ট দুর্যোগ সেখানেও পুলিশ ভূমিকা রাখে। মানুষের জান মাল বাঁচাবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। যেকোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। এটাই হচ্ছে পুলিশের সবচেয়ে বড় কাজ এবং সেটাই তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে করে যাচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন