News71.com
 Bangladesh
 03 Jan 23, 03:50 PM
 170           
 0
 03 Jan 23, 03:50 PM

গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির পাশে থাকুন।।গয়েশ্বর

গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির পাশে থাকুন।।গয়েশ্বর

নিউজ ডেস্কঃ  সরকার পতনসহ ১০ দফা দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশবাসীকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।সোমবার (২ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে আরও ছিলেন- অধ্যাপক রফিক আল কবির লাবু, এ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জাহানারা বেগম, কাজী রওনাকুল ইসলাম টিপু, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. জাহিদুল কবির, ডা. ইমন, ডা. রতন, ডা. তৌহিদুর রহমান, ডা. সাইফুল ইসলাম বাদশা।পরে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ডা. রফিকুল ইসলাম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাড়ে চারশ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন