News71.com
 Bangladesh
 05 Jan 23, 09:08 PM
 142           
 0
 05 Jan 23, 09:08 PM

জাতিকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির।।

জাতিকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির।।

নিউজ ডেস্কঃ দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠায় বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  জাতির পিতার আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সংসদের শীতকালীন অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি তার আহ্বান ও প্রত্যাশার কথা জানান। অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার ভাষণে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম এ দেশে জনগণই সব ক্ষমতার উৎস এবং তাদের সকল প্রত্যাশার কেন্দ্রবিন্দু মহান জাতীয় সংসদ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন