News71.com
 Bangladesh
 06 Jan 23, 02:21 PM
 143           
 0
 06 Jan 23, 02:21 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৮৩৩ ইয়াবা, ৭ কেজি ৮৩৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশি মদ ও ১৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন