News71.com
 Bangladesh
 06 Jan 23, 02:23 PM
 158           
 0
 06 Jan 23, 02:23 PM

ছুটির দিনে মেট্রোরেলে উপচেপড়া ভিড়।।

ছুটির দিনে মেট্রোরেলে উপচেপড়া ভিড়।।

নিউজ ডেস্কঃ  দেশে চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। যারা কাজ ও দূরত্বের কারণে এখনো সেই রেলে ভ্রমণ করতে পারেননি, এমন অনেকেই সাপ্তাহিক ছুটির দিনটি বেছে নিয়েছেন প্রিয়জন নিয়ে মেট্রোরেলে ভ্রমণের। আর তাই এদিন সকালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে সদ্য চালু হওয়া মেট্রোরেলে।  শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকেই মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এ ভিড় দেখা যায়।  আগারগাঁও স্টেশনের বাইরে স্টেশনে ঢোকার উভয় প্রবেশপথেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীদের আগারগাঁও থেকে পাসপোর্ট অফিসের দিকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।  কবিরুল হাসান নামে স্টেশনের ভেতরে টিকেট কেটে অপেক্ষা করা এক যাত্রী বাংলানিউজকে বলেন, আমাদের বাড়ি যশোরে, ঢাকায় একটি কাজে এসেছিলাম। আমি দেশের বাইরে বেশ কয়েকবার মেট্রোরেলে উঠেছি, নিজের দেশের মেট্রোরেল চালু হয়েছে তাই পরিবার নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছি। নিজ দেশে মেট্রোরেল হয়েছে এটা আমদের জন্যে অনেক গর্বের। আশা করি ভবিষ্যতে এটা আরও বেশি সম্প্রসারিত হবে।  শেওড়া পাড়াবাসী জাহান নামে আরেক যাত্রী বলেন, বাড়ির কাছেই মেট্রোরেল চালু হয়েছে কিন্তু সময়ের অভাবে উঠতে পারিনি। তাই আজ ছুটির দিনে এসেছি। মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে আরও অনেক ভালো হতো বলেও তিনি যোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন