News71.com
 Bangladesh
 09 Jan 23, 08:53 PM
 166           
 0
 09 Jan 23, 08:53 PM

১৫ রুটের ৭১১ বাসে ই-টিকিটিং চালু হচ্ছে মঙ্গলবার।।

১৫ রুটের ৭১১ বাসে ই-টিকিটিং চালু হচ্ছে মঙ্গলবার।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে এবার ১৫টি পরিবহনের ৭১১ বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। অতিরিক্ত বাসভাড়া, যাত্রী হয়রানিসহ একাধিক কারণে ই-টিকিটিং চালু হবে। মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে এটি চালু হবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি। সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।।তিনি বলেন, মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী অঞ্চলের ১৫টি কোম্পানিতে বর্তমানে ৭১১টি বাস ই-টিকিটিংয়ের আওতায় চলবে। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিভিন্ন সময় মোট ২১টি সার্কুলার দিয়েছি। ৯টি ভিজিল্যান্স টিম গঠন করে রাস্তায় মাসের পর মাস ডিউটি করিয়েছি এবং আমি নিজেও মাঠে ছিলাম। অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়টি আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি। দীর্ঘ সময় পর গেটলক সার্ভিস, সিটিং সার্ভিস এগুলো বন্ধ করতে পেরেছি। তারপরও অতিরিক্ত ভাড়া নিয়ে আমাদের কাছে বারবার অভিযোগ আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন