News71.com
 Bangladesh
 09 Jan 23, 09:03 PM
 160           
 0
 09 Jan 23, 09:03 PM

খাদ্য নিরাপত্তায় গুরুত্ব পাচ্ছে কৃষি ঋণ বিতরণ।।গভর্নর

খাদ্য নিরাপত্তায় গুরুত্ব পাচ্ছে কৃষি ঋণ বিতরণ।।গভর্নর

নিউজ ডেস্কঃ  খাদ্য নিরাপত্তায় কৃষি ঋণ বিতরণ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।রোববার (৮ জানুয়ারি) খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংক সমূহের সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গভর্নর বলেন, বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি উৎপাদনকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ দিচ্ছে। কৃষি খাতে ঋণ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার স্কিম গঠন করা হয়েছে। ব্যাংকসমূহের চাহিদার নিরিখ অনুযায়ী স্কিমের তহবিলের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। তিনি বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কিমের পাশাপাশি চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় ৩০ হাজার ৯১১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে সচেষ্ট হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন