News71.com
 Bangladesh
 09 Jan 23, 09:07 PM
 147           
 0
 09 Jan 23, 09:07 PM

প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ।। গ্রেফতার ২

প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ।। গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ  নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক প্রবাসীর স্ত্রী (২৫) সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এরআগে, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।    গ্রেফতাররা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০), একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সোহেল (২৮)। পলাতক আসামিরা হলেন, উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীকে একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভিকটিম রাজি না হলে সে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।  এক পর্যায়ে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। তখন পুকুর পাড় এলাকার কিছু লোক পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামিরা দ্রুত পালিয়ে যান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন