News71.com
 Bangladesh
 12 Jan 23, 12:36 AM
 126           
 0
 12 Jan 23, 12:36 AM

বিএনপিকে তত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে হবে।।কাদের 

বিএনপিকে তত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে হবে।।কাদের 

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্বাবধায়ককে আদালত আদেশ দিয়ে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে। একটা মৃত ইস্যুকে জীবন্ত করবেন এটা অসাংবিধানিক, অস্বাভাবিক।তত্বাবধায়ক সরকার আমরা চাই না, জনগণ চায় না।  বিএনপিকে এখন তত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে হবে। তত্বাবধায়কের ভূত নামিয়ে ফেলুন। বুধবার (১১জানুয়ারি)  বিকেলে রাজধানীর মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যে ভাবে নির্বাচন হয় সেভাবে হবে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। কোনো প্রকার হস্তক্ষেপ সরকার নির্বাচনে করবেনা।  সেতুমন্ত্রী বলেন, ফাইনাল খেলা আগামী বছর এ জানুয়ারি মাসে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ময়মনসিংহ ও ফরিদপুরে বিএনপির ওপর হামলার দাবি ভুয়া, মির্জা ফখরুল ভুল তথ্য দিয়েছে। উলটো বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন