
নিউজ ডেস্কঃ ভারত বন্ধু হিসেবে পাশে থাকবে প্রত্যাশা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। ভোট আমাদের জনগণই দেবে।’ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা সফররত ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। কিন্তু ভারত আমাদের পাশে আছে, এটা মেটার। ভারতকে আমরা বন্ধু হিসেবে পাশে দেখতে চাই। আমাদের ভোট আমাদের জনগণ দেবে। আপনারা পাশে থাকলে আমরা শক্তি পাই। কারণ আমাদের এখানে শত্রু বেশি, ষড়যন্ত্র বেশি।’ ভারতীয় সাংবাদিকদের কাদের বলেন, ‘আপনাদের একটা কথা বলতে চাই। আমাদের ভুল-ত্রুটি আছে। কিন্তু তারপরও একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে কোনো বিশ্বস্ত বন্ধু আরেকজন আপনাদের নেই। এটা ভারতকে মনে রাখতে হবে।