News71.com
 Bangladesh
 12 Jan 23, 12:35 PM
 150           
 0
 12 Jan 23, 12:35 PM

আ’লীগ সাধারন সম্পাদকের সঙ্গে চীনা কমিউনিস্ট নেতাদের সাক্ষাৎ॥পার্টি টু পার্টি যোগাযোগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ

আ’লীগ সাধারন সম্পাদকের সঙ্গে চীনা কমিউনিস্ট নেতাদের সাক্ষাৎ॥পার্টি টু পার্টি যোগাযোগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে ৮ সদস্যের চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলটি ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ঝাউ প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের অবদানের কথা তুলে ধরেন। ‘পার্টি টু পার্টি’ ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছে চীনের প্রতিনিধিদলটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন