News71.com
 Bangladesh
 13 Jan 23, 12:35 AM
 157           
 0
 13 Jan 23, 12:35 AM

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী।।

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী।।

নিউজ ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু ভারত ও বাংলাদেশ সফর করবেন। জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারসহ অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি তিনি এ সফর করবেন।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ভারত সফরকালে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেবেন। এছাড়াও তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারণ করা যায় সে নিয়ে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। লু বাংলাদেশ সফরকালে এদেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতাকর্মীর সঙ্গে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ করা বিষয়ে আলোচনা করবেন পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা সম্পর্কে জানবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন