News71.com
 Bangladesh
 13 Jan 23, 12:39 AM
 145           
 0
 13 Jan 23, 12:39 AM

রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই।। কাদের

রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই।। কাদের

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের তিনি মন্তব্য করেছেন।রাষ্ট্রপতি নির্বাচনে আপনার নাম শোনা যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ওই পদে বসার যোগ্যতা আমার নেই।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়ব না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব। গতকাল বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে।আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে।  বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে? গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল কোনো সহিংস পরিস্থিতি কোথাও হয়নি। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েছে। বিষয়টি বেশিদূর গড়ায়নি। তারা শোভাযাত্রা করলে আমরা শান্তি সমাবেশ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন