News71.com
 Bangladesh
 14 Jan 23, 12:30 AM
 141           
 0
 14 Jan 23, 12:30 AM

গণতন্ত্রের জন্য কারও সুপারিশের দরকার নেই।।পররাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রের জন্য কারও সুপারিশের দরকার নেই।।পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ গণতন্ত্র ও জাস্টিসের জন্য কারও সুপারিশ করার দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলা একাডেমীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতফুল হাই শিবলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকালে গণতন্ত্র-মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে কিনা আব্দুল মোমেনকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, এসব ব্যাপারে বাংলাদেশকে শেখানোর কিছু নেই। কারণ, এটা আমাদের মজ্জাগত। এটা আমাদের অন্তরে, সর্বক্ষেত্রে। গণতন্ত্র, জাস্টিসের জন্য কারও সুপারিশ করার দরকার নেই। যদি কেউ কোনো সুপারিশ করে আমরা সেটা শুনবো। পরীক্ষা করে সেটা যদি আমাদের দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেটা গ্রহণ করবো। ইন্দো-প্যাসিফিক জোটে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, এ জোটে যোগ দিতে বাংলাদেশের খুব আপত্তি নেই। আমরা এটা নিয়ে স্টাডি করছি। ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামে যোগদান করলে করলে আমাদের লাভ হলে আমরা করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন