News71.com
 Bangladesh
 14 Jan 23, 12:31 AM
 136           
 0
 14 Jan 23, 12:31 AM

মিডিয়া বিএনপিকে টিকিয়ে রেখেছে।।হানিফ

মিডিয়া বিএনপিকে টিকিয়ে রেখেছে।।হানিফ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। মিডিয়াই বিএনপিকে টিকিয়ে রেখেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া সাংবাদিকদের আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। হানিফ আরো বলেন, জনধিকৃত বিএনপিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটা সময়ই তারা বিএনপি নিয়ে কথা বলে। জনধিকৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই। গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে যে, এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দূর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগন আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দূর্নীতিবাজদের মুক্তির নামে রাজপথে অরাজকতা ও সহিংসতা করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। পরে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকদের পরিবার ও অসুস্থ সাংবাদিকসহ মোট ৫৪ জনকে এই অনুদানের চেক তুলে দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন