News71.com
 Bangladesh
 14 Jan 23, 12:33 AM
 163           
 0
 14 Jan 23, 12:33 AM

সংসদ নির্বাচন নিরপেক্ষ-প্রতিযোগিতামূলক হবে।। প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচন নিরপেক্ষ-প্রতিযোগিতামূলক হবে।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হবে বলে দলেয় সদস্যদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রতিযোগিতামূলক নির্বাচনে বিজয়ের জন্য দলের সংসদ সদস্যদের এখন থেকেই মানুষের ধারে গিয়ে ভোট চাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।   বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন।  এ সভায় উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। জাতীয় সংসদ ভবনের নয়তলায় এ সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সূত্র জানায়, এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হবে। নির্বাচনে বিজয়ের জন্য এখন থেকেই ভালোভাবে কাজ করতে হবে। বিজয়ের জন্য সংসদ সদস্যদের সবাইকে নিজ নিজ এলাকায় মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে।মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের এই তিন মেয়াদের সরকার যেসব উন্নয়ন কাজ করেছেন সে উন্নয়নগুলো তাদের কাছে সেগুলো তুলে ধরতে হবে। সূত্র আরও জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সংসদ সদস্যদেরও সবার তথ্যই তার কাছে আছে। নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় এ বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন