News71.com
 Bangladesh
 14 Jan 23, 02:00 PM
 138           
 0
 14 Jan 23, 02:00 PM

নকল পণ্য উৎপাদন-বিক্রি।।১৮ লাখ টাকা জরিমানা

নকল পণ্য উৎপাদন-বিক্রি।।১৮ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় শুক্রবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম অভিযান চালায়। অভিযানে র‌্যাব-১০ এর একটি দল ও বিএসটিআই-এর প্রতিনিধি সার্বিক সহযোগিতা করে। নকল বৈদ্যুতিক তার ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।তিনি আরও জানান, বেশ কিছুদিন যাবত এ অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন