News71.com
 Bangladesh
 15 Jan 23, 03:07 PM
 157           
 0
 15 Jan 23, 03:07 PM

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়।।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়।।

নিউজ ডেস্কঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার নূর ভাই জানান, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ কয়েক লাখ মুসুল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর প্রথম পর্বের অংশগ্রহণ করা মুসুল্লিরা যার যার গন্তব্যে ফিরে যাবেন। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী, দেশ-বিদেশের লাখ লাখ মুসুল্লি অংশ নিয়েছেন। গত শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।এ ইজতেমায় দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনেই কাটছে লাখ লাখ মুসল্লির দিন। তাবলীগ জামাত আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ হচ্ছে বিশ্ব ইজতেমা। শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনতে তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মুসুল্লীরা সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন