News71.com
 Bangladesh
 17 Jan 23, 10:09 PM
 153           
 0
 17 Jan 23, 10:09 PM

বিএনপির আন্দোলন নিয়ে সতর্ক থাকতে হবে।।তথ্যমন্ত্রী

বিএনপির আন্দোলন নিয়ে সতর্ক থাকতে হবে।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপি জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কাজেই ভবিষ্যতে তাদের আন্দোলন নিয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমি মনে করি বিএনপি সমাবেশের কথা বলে কী করে তা নিয়ে আমাদের আবার ভাবতে হবে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে বর্ষীয়ান রাজনীতিক মোনায়েম সরকার সম্পাদিত আবদুল গাফফার চৌধুরী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোনায়োম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বাংলা টিভির চেয়ারম্যান আব্দুস ছামাদ, যুক্তরাষ্ট্রের শাখা আওয়ামী লীগের সভাপতি বীর সুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, প্রকাশক ওসমান গনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে বিএনপির সভাবেশে গাড়ি ভাঙচুর অগ্নি সংযোগ দেওয়া হয়েছে এ বিষয়টি সরকার কিভাবে দেখছে জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সবসময় বলে আসছি, দেশে অশান্তি সৃষ্টি করতেই বিএনপি সভা-সমাবেশ করছে। অতীতের সন্ত্রাস-নৈরাজ্যের পথ থেকে তারা বের হয়নি। সেটি তারা চট্টগ্রামে দেখিয়েছে। আর এদিকে ঢাকায় সংবাদ সম্মেলন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন