News71.com
 Bangladesh
 19 Jan 23, 07:22 PM
 163           
 0
 19 Jan 23, 07:22 PM

মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা করছে সরকার।।

মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা করছে সরকার।।

নিউজ ডেস্কঃ  গত কয়েক বছরে মহাসড়ক এবং শহরের রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনা দ্রুত বৃদ্ধির কারণে সরকার দেশে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়ন করছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৪৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৯২ জন নিহত হয়েছে এবং ২০২১ সালে সারা দেশে ৫ হাজার ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৮৪ জন নিহত হয়েছে।  বিআরটিএ-এর পরিচালক (নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, বেপরোয়া মোটরসাইকেল চলাচলের কারণে গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা বেড়েছে। তিনি উল্লেখ করেন, ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩ হাজারের নিচে। কিন্তু জাতীয় মহাসড়ক এবং শহরের রাস্তায় মোটরবাইক চলাচল বৃদ্ধির কারণে ২০১৯ সালে সংখ্যাটি ৪ হাজারের ঘর অতিক্রম করেছে। আমাদের কাছে মোটরবাইক দুর্ঘটনার আলাদা কোনো পরিসংখ্যান নেই। কিন্তু আমাদের তদন্ত অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর মধ্যে প্রায় ৪০ শতাংশ মৃত্যুর কারণ মোটরসাইকেল দুর্ঘটনা। তাই বিআরটিএ মহাসড়কে মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন