
নিউজ ডেস্কঃ টেকসই বাংলাদেশ গড়তে স্মার্ট হওয়ার বিকল্প নেই। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের আহ্বান জানিয়েছেন তার একটি তাৎপর্য আছে, এমন ধরনের মানবসম্পদ বা যুবসমাজ তৈরি করা, যারা হবে অনেক উদার, মানুষ গুলো হবে অসাম্প্রদায়িক চেতনার, মানবিক, জ্ঞানে ও শিক্ষায় দক্ষ। তাদের মধ্যে মানবিক ও অসাম্প্রদায়িক গুনাবলী থাকবে। প্রযুক্তি, জ্ঞানভিত্তিক ও মানসিক অর্জন এটিই হলো টেকসই অর্জন আর এ থেকেই হবে স্মার্ট বাংলাদেশ। শুক্রবার (২০ জানুয়ারি) কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ কথা বলেন। বেলা ১১টায় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের ৮০ বছর পূর্তিতে ৮০ পাউন্ডের কেক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির খান, সিভিল এভিয়েশনের ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশন সভাপতি মো. মিজানুর রহমান, চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু, বরগুনা-২ আসনের প্রয়াত সাংসদ গোলাম সবুর টুলুর সহধর্মিনী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সুলতানা নাদিরাসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।