News71.com
 Bangladesh
 22 Jan 23, 02:36 PM
 118           
 0
 22 Jan 23, 02:36 PM

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৫।।

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৫।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে আরও ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (২২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৪ হাজার ৭৬৩ ইয়াবা, ১১ গ্রাম ২৭৭ পুরিয়া হেরোইন, ১১ কেজি গাঁজা ও ১০ লিটার দেশী মদ জব্দ করা হয়। আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন