News71.com
 Bangladesh
 22 Jan 23, 02:41 PM
 159           
 0
 22 Jan 23, 02:41 PM

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে।।রুহেল

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে।।রুহেল

নিউজ ডেস্কঃ নির্বাচনের খুব বেশি দূরে না হলেও প্রস্তুতির ঢের সময় রয়েছে। তবে গুছিয়ে গত দেড় বছর ধরে আওয়ামী লীগ এবং নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা, শেখ হাসিনার উন্নয়নের গল্প মানুষের কাছে তুলে ধরছেন তরুণ আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।  মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন, দুই পৌরসভায় জাহাঙ্গীর কবির চৌধুরী এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়ার নেতৃত্বে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ১০ কমিটির প্রতিনিধি সভায় তৃণমূল আওয়ামী লীগের সর্বোচ্চ আস্থার নেতায় পরিণত হয়েছেন রুহেল।  ছাত্রলীগ, যুবলীগের মধ্যে তার একচ্ছত্র আধিপত্য সৃষ্টি হয়েছে।  শনিবার (২১ জানুয়ারি) মিরসরাই উপজেলা ছাত্রলীগ আয়োজিত ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আবার নজর কাড়েন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেলের নেতৃত্বে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কাওসার, সদ্য সাবেক উপ ছাত্রবৃত্তি সম্পাদক ফৌজিয়া নিজাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি এবং চমেবি উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, ওমর গণি এমইএস কলেজের সাবেক ভিপি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস এবং মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, জগন্নাথ কলেজ ছাত্রলীগ নেতা এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়নসহ প্রাক্তন ছাত্রলীগের নেতারা, তানভীর তপু-রেজাউল পরিষদের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতারাসহ সব ইউনিয়ন, পৌরসভার সব সহযোগী সংগঠনের সাবেক এবং বর্তমান নেতারা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন