News71.com
 Bangladesh
 22 Jan 23, 02:42 PM
 137           
 0
 22 Jan 23, 02:42 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১।।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রিমঝিম (২০) নামের একজন নিহত হয়েছে। এ সময় ২ জন আহত হয়।  শনিবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারের পুনিয়াউট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়ার মনজু মিয়ার ছেলে। আহত আরাফাত (২২) সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও দীপু মিয়া (২৫) একই এলাকার বাদশা মিয়ার ছেলে।  ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন যুবক রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ট্রেনের নিচে পড়ে তিনজনই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন