News71.com
 Bangladesh
 23 Jan 23, 07:27 PM
 128           
 0
 23 Jan 23, 07:27 PM

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি।।

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি।।

নিউজ ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সামনে রেখে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করবেন। সাক্ষাতে বিস্তারিত আলোচনা আনতে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।’এর আগে রোববার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব বলেছিলেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকে তারিখ নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন