News71.com
 Bangladesh
 23 Jan 23, 07:44 PM
 141           
 0
 23 Jan 23, 07:44 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার (২২ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (২৩ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে দুই হাজার ৭৮১ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, এক কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৩৬টি নেশা জাতীয় ইনজেকশন ও চার বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন