News71.com
 Bangladesh
 28 Jan 23, 10:03 PM
 113           
 0
 28 Jan 23, 10:03 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৯

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (২৮ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৫ হাজার ৮৩ ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৫৪ কেজি ৯২৫ গ্রাম ৩৪ পুরিয়া গাঁজা, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন