
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ওরা ধ্বংসকারী আমরা সৃষ্টিকারী। তাই সারাদেশের ন্যায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে ভোট দিবেন। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র ৫ জন পদত্যাগ করলে কিছুই আসে যায়না। নৌকা উন্নয়নের প্রতীক দাবি করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সেই উন্নয়নের বদলে শেখ হাসিনাকে ভোট উপহার দেওয়ার অনুরোধ জানান। চারিদিকে এতো উন্নয়ন দেখে আপনাদের মন চাই না, শেখ হাসিনাকে একটা উপহার দিতে? পদত্যাগকারী বিএনপি সাংসদকে উদ্দেশে করে নানক বলেন, দুর্ণীতিবাজ পলাতক আসামির কথায় চাঁপাইনবাবগঞ্জের মানুষকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে অপমান করে তিনি পদত্যাগ করেছেন। তিনি আপনাদের সম্মান রাখেনি। উল্টো তিনি নিজের উন্নয়ন করেছেন। আর এখন স্বতন্ত্র প্রার্থীকে মদদ দিচ্ছেন। তাই সকল মতভেদ ভুলে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করুন।