News71.com
 Bangladesh
 28 Jan 23, 10:15 PM
 167           
 0
 28 Jan 23, 10:15 PM

ইসির পক্ষে যতগুলো আসনে ইভিএম সম্ভব, মেনে নেব।।তথ্যমন্ত্রী

ইসির পক্ষে যতগুলো আসনে ইভিএম সম্ভব, মেনে নেব।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মন্দাপীড়িত বিশ্বে মানুষের কল্যাণই সর্বাগ্রে এবং সে কারণে ইভিএম প্রকল্পে ব্যয় না বাড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষে যতগুলো আসনে ইভিএম করা সম্ভব, আমরা সেটা মেনে নেবো। রাজশাহীতে রোববার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার প্রস্তুতি উপলক্ষে সেখানে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইভিএম নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলছি। আমরা অবশ্যই চাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) আধুনিক প্রযুক্তি এখন বিশ্বে ব্যবহার হয়, যেখানে কারচুপি বা অন্য কোনো সুযোগ নেই, সেটি ব্যবহার করতে। দেশে খালেদা জিয়ার সময় যে স্লোগান ছিল ‘দশটা হোন্ডা, বিশটা গুন্ডা, নির্বাচন ঠাণ্ডা’, এগুলো বন্ধ করার জন্য আমরা ইভিএম চেয়েছি। নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতির জন্য প্রায় পৌনে নয় হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে, যেহেতু ইভিএমগুলো কিনতে হবে। কিন্তু এই বিশ্বমন্দা অর্থনীতির প্রেক্ষাপটে এ প্রকল্প পাস করে ইভিএম কেনা সমীচীন নয়, কারণ এ সময়ে আমাদের কাছে মানুষের অন্যান্য কল্যাণ অগ্রাধিকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন