News71.com
 Bangladesh
 28 Jan 23, 10:16 PM
 136           
 0
 28 Jan 23, 10:16 PM

প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন ৫০ বিচারক।।

প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন ৫০ বিচারক।।

নিউজ ডেস্কঃ  ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছে।  সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। সম্প্রতি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ একটি বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি কর্তৃক আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল ও একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫০ জন বিচারককে অনুমতি দেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন