News71.com
 Bangladesh
 30 Jan 23, 10:58 PM
 176           
 0
 30 Jan 23, 10:58 PM

আ.লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন।।শেখ হাসিনা

আ.লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন।।শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ ধারাবাহিক উন্নয়নে গত ১৪ বছরে দেশ বদলে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর, রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষের বাস্তবায়িত ১১টি প্রকল্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশে গণপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে বলেই এটা করা সম্ভব হচ্ছে। আমরা জনগণের জন্য কাজ করেছি। জনগণ আমাদের ভোট দিয়ে ২০১৪ সালে নির্বাচিত করেছে, জনগণ আমাদের ভোট দিয়ে ২০১৮ সালে নির্বাচিত করেছে। এর একটি মাত্র কারণ, আমরা তাদের উন্নয়নে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। কাজে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের মানুষের উন্নতি হয় এটাই হচ্ছে বাস্তবতা এবং সেটাই আপনারা আজকে দেখতে পাচ্ছেন। ঘোষিত রাষ্ট্রপতি-অনির্বাচিত লোক দিয়ে দেশের উন্নতি হয় না জানিয়ে শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী; জাতির পিতার হত্যার পর যিনি সেনাপ্রধান হলেন, তিনিই একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিলেন। এই ঘোষিত রাষ্ট্রপতি, অনির্বাচিত লোক দিয়ে কখনও দেশের উন্নতি হয় না, এটা প্রমাণিত সত্য। তাই ২১ বছরে উন্নয়ন হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন