News71.com
 Bangladesh
 31 Jan 23, 10:57 PM
 116           
 0
 31 Jan 23, 10:57 PM

সাড়ে চার ঘন্টায়ও নেভেনি মোংলা ইপিজেডের আগুন।।

সাড়ে চার ঘন্টায়ও নেভেনি মোংলা ইপিজেডের আগুন।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ভিআইপি ব্যাগ-১ নং কারখানায় লাগা আগুন সাড়ে চার ঘণ্টায়ও নেভেনি, তবে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।   মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপপরিচালক মো. মামুন মাহমুদ এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে পর্যায়ক্রমে খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে ফ্যাক্টরির মধ্যে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে খুবই সমস্যা হচ্ছে। মো. মামুন মাহমুদ বলেন, বিকেল সাড়ে তিনটার সময় আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায় এবং নেভানোর কাজে অংশ নেয়। কিন্তু ওই কারখানায় ফ্যাব্রিক্স, পলিথিন, ফ্যাব্রিকেটেড যেসব পণ্য রয়েছে, সবকিছুই পেট্রোলিয়াম পণ্য। এ কারণে আগুন নেভানো একটু কঠিন হচ্ছে। আশাকরি তিন ঘণ্টার মধ্যে আমরা আগুন নেভাতে সক্ষম হব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন