News71.com
 Bangladesh
 31 Jan 23, 10:58 PM
 162           
 0
 31 Jan 23, 10:58 PM

বায়ুদূষণ রোধে বিশেষ অভিযানের নির্দেশ পরিবেশমন্ত্রীর।।

বায়ুদূষণ রোধে বিশেষ অভিযানের নির্দেশ পরিবেশমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ বায়ুদূষণ রোধে বিশেষ অভিযান পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এডিপি সভায় তিনি এ নির্দেশ দেন। পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তরে বর্তমানে কর্মরত তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বুধবার (১ ফেব্রুয়ারি) থেকেই বায়ুদূষণকারী প্রতিষ্ঠান ও যানবাহনের বিরুদ্ধে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। অভিযানের সংখ্যা ও পরিধি বাড়াতে জরুরি ভিত্তিতে আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য প্রেরণের জন্য জননিরাপত্তা বিভাগের কাছে অনুরোধ জানাতে হবে। পরিবেশমন্ত্রী বলেন, দেশের বায়ুদূষণের এ পরিস্থিতি কোনো অবস্থায়ই কাম্য নয়। তাই বায়ুদূষণ রোধে মন্ত্রণালয় ও অধিদপ্তরকে সর্বোচ্চ ব্যবস্থানিতে হবে। এজন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা করে কার্যকর আইনানুগ সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়ন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন