News71.com
 Bangladesh
 31 Jan 23, 10:59 PM
 110           
 0
 31 Jan 23, 10:59 PM

স্মার্ট বাংলাদেশে তামাকের স্থান নেই।।ডেপুটি স্পিকার

স্মার্ট বাংলাদেশে তামাকের স্থান নেই।।ডেপুটি স্পিকার

নিউজ ডেস্কঃ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ হবে সুস্থ, সবল তরুণ জনগোষ্ঠীর। এখানে তামাকের কোনো স্থান থাকতে পারে না।  মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, প্রত্যেককে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করার কোনো বিকল্প নেই। সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমান।  তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনীটির মাধ্যমে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনটি আন্তর্জাতিক মানে উন্নীত হবে। এর মাধ্যমে মূলত যারা ধূমপান করছেন না তাদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া এবং কিশোর-তরুণদের ধূমপান থেকে বিরত রাখা সম্ভব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন