News71.com
 Bangladesh
 31 Jan 23, 11:02 PM
 145           
 0
 31 Jan 23, 11:02 PM

আমি তো সমালোচনার ঊর্ধ্বে নই।।মমতা

আমি তো সমালোচনার ঊর্ধ্বে নই।।মমতা

নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লেখা কবিতা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সমালোচনাও কম হয় না। সোমবার (৩০ জানুয়ারি) তিনি এই সমালোচনা-বিতর্কের জবাব দিলেন ৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে। মমতা বলেন, আমি খুব ক্ষুদ্র মানুষ। আমি তো সমালোচনার ঊর্ধ্বে নই। কেউ আমার সমালোচনা করলে খুশি হই। এর কারণ সমালোচনা থেকে শিখতে পারি।  মুখ্যমন্ত্রীর কথায়, বই শুধু বই নয়, বই হলো মানুষের জীবন। বই হচ্ছে বাস্তব চেতনা, বই নতুন জিনিস জানতে শেখায় এবং আবিষ্কার করতে শেখায়। অনেক কিছু শেখার আছে। তিনি বলেন, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। বই হলো বিশ্বের লাইফ লাইন। সারা পৃথিবীকে এক করে যে, তার নাম বই। চিন্তা ভাবনায় পজিটিভিটি আনার জন্যও বইয়ের অবদান অপরিসীম। পাশাপাশি তিনি বলেন, আজকাল উইপোকা কামড়ালেও তা বড় করে দেখানো হয়। কিন্তু কেউ একটি বই লিখলে বা গান লিখলে তা নিয়ে পর্যালোচনা করা হয় না। কেন পলিটিক্যাল লোকরা কি বই লিখতে পারে না?  মমতা বলেন, পলিটিক্যাল লোক তখনই পলিটিক্স করতে পারে, যখন সে সামাজিক জীব হিসাবে নিজেকে রক্ষিত করে, সমাজ সংস্কারে মন দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন