News71.com
 Bangladesh
 31 Jan 23, 11:03 PM
 178           
 0
 31 Jan 23, 11:03 PM

রাষ্ট্রপতির কাছে ৭ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ।।

রাষ্ট্রপতির কাছে ৭ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ।।

নিউজ ডেস্কঃ  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত এবং তিন দেশের হাইকমিশনার। বঙ্গভবন প্রেস উইং জানায়, সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তারা নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন। চার অনাবাসী রাষ্ট্রদূত হলেন—কিউবার আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার সিনিসা প্যাভিক, মেক্সিকোর ফেদেরিকো সালাস লোটফি এবং বেলজিয়ামের দিদিয়ের ভ্যান্ডারহাসেল্ট। তিন অনাবাসিক হাইকমিশনার হলেন—ত্রিনিদাদ ও টোবাগোর ড. রজার গোপাউল, ঘানার কোয়াকু আসোমাহ-চেরেমেহ এবং কিংডম অফ ইসওয়াতিনির মেনজি সিফো ডালমিনি। এই সাত কূটনীতিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ঢাকার পররাষ্ট্রনীতি সবার সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। বাংলাদেশ সব সময় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ঢাকায় তাঁদের দায়িত্ব পালনকালে এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন