News71.com
 Bangladesh
 03 Feb 23, 11:32 PM
 143           
 0
 03 Feb 23, 11:32 PM

জাতিসংঘ পিবিসির সহ-সভাপতি নির্বাচিত হলেন আবদুল মুহিত।।

জাতিসংঘ পিবিসির সহ-সভাপতি নির্বাচিত হলেন আবদুল মুহিত।।

নিউজ ডেস্কঃ  জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি-বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০২২ সালে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।সভাপতি হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হওয়ার পর কমিশনের সদস্যরা ২০২৩ সালের জন্য ক্রোয়েশিয়াকে কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ও জার্মানিকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন  থেকে এ তথ্য জানানো হয়।নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রাষ্ট্রদূত মুহিত আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার কাছে কমিশনের সভাপতিত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে কমিশনের সদস্যরা ২০২২ সালে কমিশনে অসাধারণ নেতৃত্বদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে। তারা ২০২২ সালে কমিশনের জন্য প্রণীত বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন