News71.com
 Bangladesh
 04 Feb 23, 11:06 PM
 119           
 0
 04 Feb 23, 11:06 PM

সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ নিয়ে উদ্বিগ্ন স্থায়ী কমিটি।।

সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ নিয়ে উদ্বিগ্ন স্থায়ী কমিটি।।

নিউজ ডেস্কঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, পরিবেশ-পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।আর দ্বীপে চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী পাঁচ বছর পর কোনো পর্যটক সেখানে ভ্রমণে যাবে কিনা সন্দেহ পোষণ করেন তিনি।শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। উবায়দুল মোকতাদির জানান, তিনি ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে এসেছিলেন। ওই সময় দ্বীপটির প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য্যের পরিবেশ দেখে যে কেউ বিমোহিত হতো। ‘ওই সময় দ্বীপ জুড়ে প্রবাল পাথর, নীল জলরাশির স্রোত ও কেয়াবনের জঙ্গলে পরিপূর্ণ ছিল। যা দেখে জুড়িয়ে যেত ভ্রমণ পিপাসুদের মন । কিন্তু বর্তমানে দ্বীপটির পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ-উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।’ যোগ করেন তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন