News71.com
 Bangladesh
 04 Feb 23, 11:13 PM
 149           
 0
 04 Feb 23, 11:13 PM

আমার বিশ্বাস শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন।।নিক্সন

আমার বিশ্বাস শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন।।নিক্সন

নিউজ ডেস্কঃ ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনের সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আমার বিশ্বাস আগামীতে নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন। আর যদি নৌকা না দেন, আপনারা যা চাইবেন তা–ই হবে। আপনারা যদি চান আমি নির্বাচন করি, তাহলে আমি নির্বাচন করব।’ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার কুমার নদের ওপর নির্মিত বাবলাতলা-ভাঙ্গা এ আর ভূঁইয়া সেতুর উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। নিক্সন চৌধুরী বলেন, ‘গত জেলা পরিষদ নির্বাচনে চ্যালেঞ্জ দিয়ে প্রার্থী দিয়েছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে হলেও আমার প্রার্থীকে জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমার ইমান শক্ত, আমি জনগণের জন্য কাজ করেছি।’  যুবলীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘২০১৪ সালে কয়েকটি পরিবার ও একজন ব্যক্তির বিপক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ২০১৮ সালে আমার যোগ্যতার মূল্যায়ন করেছেন। জেলা পরিষদে ফরিদপুর জেলা জয় করেছি। আমার বিশ্বাস আগামীতে নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন