News71.com
 Bangladesh
 04 Feb 23, 11:14 PM
 212           
 0
 04 Feb 23, 11:14 PM

আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ।।স্পিকার

আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ।।স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি’র ৫ম মহা-সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এ সব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. নুর মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম স্বাগত বক্তব্য দেন- ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম বুদু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল এবং সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন