News71.com
 Bangladesh
 04 Feb 23, 11:17 PM
 169           
 0
 04 Feb 23, 11:17 PM

খুলনায় বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ।।

খুলনায় বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ।।

নিউজ ডেস্কঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে দলটি।  শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন কেসিসি মার্কেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে শান্তি সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড়ে এই সমাবেশ করার কথা রয়েছে দলটির। এদিকে একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ হওয়ায় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ। বিভাগীয় সমাবেশ নিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক এহতেশামুল হক শাওন বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। আমাদের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়ছে। যা সরকারের জন্য আতংকের বিষয়। তারা ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল। বিএনপির প্রতিটি কর্মসূচিতে শাসক দল ও পুলিশ প্রশাসন এমন কিছু ভূমিকা পালন করেছে, যা কর্মীদের ক্ষুব্ধ ও উত্তেজিত করে তুলতে পারতো। কিন্তু বিএনপি কোনো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে সবগুলো কর্মসূচি পালন করেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন