News71.com
 Bangladesh
 05 Feb 23, 09:00 PM
 129           
 0
 05 Feb 23, 09:00 PM

মার্কিন কোম্পানি বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হতে পারে।।পিটার হাস 

মার্কিন কোম্পানি বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হতে পারে।।পিটার হাস 

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ডেটা সুরক্ষা আইন যদি ডেটা স্থানীয়করণের প্রয়োজনীয়তাকে কঠোরভাবে অনুসরণ করার শর্ত দিয়ে অনুমোদন করা হয়, তাহলে বর্তমানে বাংলাদেশে কাজ করছে এমন কিছু আমেরিকান কোম্পানি বাংলাদেশের বাজার ছেড়ে যেতে বাধ্য হতে পারে। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইএমকে সেন্টারে ‘বাংলাদেশে অনলাইন স্বাধীনতা ও ব্যবসায় বিনিয়োগ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। পিটার হাস বলেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশে অনলাইন স্বাধীনতা এবং ব্যবসায়িক বিনিয়োগের যোগসূত্র নিয়ে আলোচনা করার জন্য। প্রায় এক বছর আগে বাংলাদেশে আসার পর থেকে আমি বাংলাদেশের ডিজিটাল যুগে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া দেখে মুগ্ধ হয়েছি—সেটা ফুডপান্ডা থেকে বিকাশ এবং এর বাইরেও বিস্তৃত। এটা আমার কাছে স্পষ্ট যে, এই শতকে ডিজিটাল বিশ্বে বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হিসেবে অন্যতম প্রধান ভূমিকা পালন করতে চায়। একইসাথে, পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। প্রতিটি দেশের সরকার ও সমাজ নতুন নতুন প্রযুক্তির দ্রুত গতিতে নাটকীয় পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে এবং এই পরিবর্তনগুলোর সাথে সামঞ্জস্য রেখে দেশের আইনি ও নিয়ন্ত্রক কাঠামোকে সাজানোর চ্যালেঞ্জের মুখোমুখি আমরা সবাই— সেটা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং সারা বিশ্ব, বলেন মার্কিন রাষ্ট্রদূত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন