News71.com
 Bangladesh
 05 Feb 23, 09:12 PM
 227           
 0
 05 Feb 23, 09:12 PM

৫ মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে।।

৫ মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে।।

নিউজ ডেস্কঃ আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ৫টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ৭৬টি (এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত ৫টি) বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ১টি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। বর্ণিত বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিএমএন্ডডিসি কর্তৃক তদারকি করা হয়। একই সাথে অধিভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়/মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকেও তদারকি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন