News71.com
 Bangladesh
 05 Feb 23, 09:13 PM
 189           
 0
 05 Feb 23, 09:13 PM

দায়িত্ব অসম্পূর্ণ রেখে রাষ্ট্রপতি হওয়ার আগ্রহ নেই।।ওবায়দুর কাদের

দায়িত্ব অসম্পূর্ণ রেখে রাষ্ট্রপতি হওয়ার আগ্রহ নেই।।ওবায়দুর কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি পদের যে যোগ‌্যতা দরকার, তা আমার আছে বলে মনে হয় না। দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে যাব, ব‌্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহ নেই।তিনি বলেন, আমার এখনো অনেক কাজ বাকি আছে। আমি আগ্রহী নই বা আমাকে এ ধরনের কোনো প্রস্তাবও কেউ দেননি। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কখনো তোড়জোড় হয় নাকি? তোড়জোড়ের ব‌্যাপার না, সময়মতো আমরা প্রার্থীতা ঘোষণা করব। এটা নিয়ম অনুযায়ী হবে। সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনিই এ বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। সময় মতো জানতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন