News71.com
 Bangladesh
 05 Feb 23, 09:15 PM
 177           
 0
 05 Feb 23, 09:15 PM

মাইক্রোবাসে মিলল ৩৫ কেজি গাঁজা। গ্রেফতার ২

মাইক্রোবাসে মিলল ৩৫ কেজি গাঁজা। গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা সংলগ্ন ব‌রিশাল-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।গ্রেফতাররা হলেন, বানারিপাড়া উপজেলার মনির বেপারি (৪৮) ও গাজিপুর সালডোবা এলাকার খোরশেদ আলম। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়। পরে সঙ্গে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। অধিদফতরের উপ-পরিদর্শক ইশতিয়াক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন