News71.com
 Bangladesh
 06 Feb 23, 11:11 PM
 119           
 0
 06 Feb 23, 11:11 PM

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক।।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক।।

নিউজ ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি। শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ পাশে আছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। অঞ্চলটি সিরিয়ার সীমান্তবর্তী। তুর্কি প্রশাসনের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে এক হাজার ১৪ জন নিহত এবং ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। এ ছাড়া সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ভূমিকম্পে ৫৮২ জনের বেশি নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কের সাতটি প্রদেশের অন্তত দশটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো হলো গাজিয়ান্তেপ, কাহরামানমারাস, হাতে, ওসমানিয়া, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, দিয়ারবাকির এবং কিলিস। এছাড়া সিরিয়ার আলেপ্পো, হামা এবং লাকাতিয়া শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন