News71.com
 Bangladesh
 06 Feb 23, 11:13 PM
 172           
 0
 06 Feb 23, 11:13 PM

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবি।।

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবি।।

নিউজ ডেস্কঃ সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এক রাতে ১২টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৫টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন মন্দিরে ভাঙচুর করা প্রতিমা। সোমবার (৬ ফেব্রুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংস্কৃতিক ফেডারেশনগুলোর যৌথ বিবৃতির কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এক রাতে ১২টি প্রতিমা ধ্বংসের ঘটনা যে সুপরিকল্পিত চক্রান্ত এবং সমাজের সম্প্রীতি নষ্টের জন্য দেশবিরোধী চক্রের কারসাজি, তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমরা শক্ত হাতে এই অপরাধী চক্রের ঘৃণ্য অপতৎপরতা দমনের জোর দাবি জানাচ্ছি। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সেই যোগ্যতা ও দক্ষতা রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা ও শৈথিল্য জাতি বরদাশত করবে না। এক ধর্মের উপাসনালয়ে আঘাত সব ধর্মের অবমাননা। আমরা স্থানীয় জনগণসহ দেশবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ দ্বারা বাংলাদেশের সম্প্রীতি কলুষিত করার সব ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন